আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ইফতার ও দোয়া মাহফিল

  প্রেস বিজ্ঞপ্তি:   বৃহস্পতিবার | মার্চ ১২, ২০২৬ | ০৭:২৬ পিএম

১১ মার্চ ২০২৬: পবিত্র মাহে রমজান উপলক্ষে আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক আলী আহাসান জুনায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আরফিন মহম্মদ হিজবুল্লাহ এবং সদ্য সাবেক প্রধান সংগঠক নাঈম আহমেদ মুখপাত্র শাহরিন সুলতানা ইরা। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম প্রধান সংগঠক আবরার হামিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জসীম উদ্দীন এবং সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সদস্য সচিব কাজী সালমান।

ইফতার পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।